ClassBari সফটওয়্যার পরিচিতি হোম ডেমো দেখুন

ClassBari চালু করার সহজ নিয়ম

কম্পিউটার বা মোবাইল, যেকোনোটা থেকে করা যায়। নিচের ধাপগুলো ক্রম অনুযায়ী করলেই হবে। প্রতিটি ধাপে লেখা আছে কোথায় চাপবেন আর কী লিখবেন।

শুরুর আগে যা হাতে রাখবেন ধাপ ১: লগইন ও নিজের পাসওয়ার্ড ধাপ ২: নাম, লোগো ও রং ধাপ ৩: শ্রেণি ও ফি ধাপ ৪: শিক্ষক ও স্টাফ ধাপ ৫: শিক্ষার্থী যোগ ধাপ ৬: ক্লাস রুটিন ধাপ ৭: ওয়েবসাইট ধাপ ৮: সবাইকে লগইন পাঠানো প্রতিদিন, প্রতি মাসে যা করবেন সাধারণ প্রশ্ন

শুরুর আগে যা হাতে রাখবেন

অভিভাবকের মোবাইল নম্বরটিই সবচেয়ে জরুরি। এই নম্বর দিয়েই অভিভাবক লগইন করবেন।

১লগইন ও নিজের পাসওয়ার্ড

  1. প্রতিষ্ঠানের ঠিকানা খুলুন (যেমন আপনারনাম.classbari.com), উপরে লগইন চাপুন, প্রশাসন বেছে নিন।
  2. আমাদের দেওয়া আইডি ও পাসওয়ার্ড লিখে ঢুকুন।
  3. মেনু থেকে প্রোফাইল ও পাসওয়ার্ড খুলে পাসওয়ার্ড বদলান চাপুন, নিজের পাসওয়ার্ড দিন।
অ্যাডমিনের পাসওয়ার্ড শুধু দায়িত্বশীল ব্যক্তির কাছে রাখুন।

২নাম, লোগো ও রং

মেনু থেকে সেটিংস খুলুন। নাম, ঠিকানা, ফোন ঠিক আছে কি না দেখুন। লোগোর ছবি দিন আর পছন্দের রং বেছে নিন।

৩শ্রেণি ও ফি

সেটিংস এর শ্রেণি, বিষয় ও মাসিক ফি অংশে:

  1. শ্রেণি যোগ করুন চেপে নাম লিখুন (যেমন "প্লে", "১ম শ্রেণি", "হিফয (বালক)")।
  2. বিষয়গুলো কমা দিয়ে লিখুন, আর মাসিক বেতন দিন।
  3. তালিকায় শ্রেণির পাশে ↑ ↓ চেপে ক্রম ঠিক করুন (যেমন প্লে, নার্সারি, তারপর ১ম, ২য়...)। সব জায়গায় এই ক্রমেই দেখাবে।
  4. নিচে ফি অংশে ভর্তি ফি, আবাসিক/ডে-কেয়ার ফি আর ফি দেওয়ার শেষ তারিখ দিন।
শ্রেণি না থাকলে শিক্ষার্থী ভর্তি করা যায় না। তাই এই ধাপটি আগে।

৪শিক্ষক ও স্টাফ

  1. মেনু থেকে শিক্ষক ও স্টাফ খুলে স্টাফ যোগ করুন চাপুন।
  2. নাম, পদবি, মোবাইল, বেতন লিখুন। "লগইন অ্যাকাউন্ট খুলবেন?" ঘরে হ্যাঁ, শিক্ষক হিসেবে রাখুন।
  3. চাইলে লগইন পাসওয়ার্ড নিজে লিখে দিন। খালি রাখলে ৬ সংখ্যার পাসওয়ার্ড নিজে থেকে তৈরি হবে।
  4. সেভ করলেই পর্দায় লগইন তথ্য (আইডি ও পাসওয়ার্ড) দেখাবে। সেখান থেকেই WhatsApp-এ পাঠিয়ে দিন, অথবা লিখে রাখুন।

শ্রেণি শিক্ষক ঠিক করতে সেটিংস এ শ্রেণির পাশের সম্পাদনা চিহ্নে চাপুন।

৫শিক্ষার্থী যোগ করা: দুই উপায়

উপায় ১: একসাথে সব পুরোনো শিক্ষার্থী (সবচেয়ে সহজ)

যারা আগে থেকেই পড়ছে, তাদের একজন একজন করে তুলতে হবে না।

  1. শিক্ষার্থী পাতায় একসাথে অনেক শিক্ষার্থী যোগ চাপুন।
  2. শিট নামান চেপে এক্সেল ফাইলটি নামান। এতে কলামগুলো সাজানো আছে: নাম, শ্রেণি, রোল, পিতার নাম, মাতার নাম, অভিভাবকের মোবাইল, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা।
  3. প্রতি লাইনে একজন শিক্ষার্থী লিখে ফাইলটি সেভ করুন। নাম, শ্রেণি আর মোবাইল লাগবেই; বাকি খালি থাকতে পারে। জন্ম তারিখ লিখুন দিন/মাস/বছর (যেমন 15/03/2018)।
  4. আবার একই জায়গায় এসে ফাইলটি বেছে নিন, অথবা এক্সেলে লাইনগুলো কপি করে বক্সে পেস্ট করুন।
  5. "ভর্তির ধরন" এ আগে থেকেই পড়ছে (ভর্তি ফি ছাড়া) রেখে শিক্ষার্থী যোগ করুন চাপুন।

শেষে দেখাবে কতজন যোগ হলো আর কোন লাইন বাদ পড়ল কেন (যেমন মোবাইল নম্বর ভুল)। বাদ পড়া লাইন ঠিক করে আবার দিন।

উপায় ২: নতুন ভর্তি, একজন করে

  1. শিক্ষার্থী পাতায় নতুন ভর্তি চাপুন।
  2. "ভর্তির ধরন": নতুন হলে নতুন ভর্তি (ভর্তি ফি ধরা হবে), পুরোনো হলে আগে থেকেই পড়ছে।
  3. রোল দিতে পারেন, খালি রাখলে পরের নম্বর বসবে।
  4. অভিভাবকের পাসওয়ার্ড চাইলে নিজে লিখে দিন, না হলে নিজে থেকে তৈরি হবে।
  5. জন্ম তারিখ: দিন, মাস, বছর তিনটা ঘর থেকে বেছে নিন।
  6. সেভ করলে স্টুডেন্ট আইডি তৈরি হয় আর পর্দায় অভিভাবকের লগইন তথ্য দেখায়।
ভাই-বোন হলে একই মোবাইল নম্বর দিন। একটি লগইনেই অভিভাবক সব সন্তানকে দেখবেন।

৬ক্লাস রুটিন

  1. ক্লাস রুটিন খুলুন। উপরে পিরিয়ডের সময় চেপে প্রতিটি পিরিয়ড কখন শুরু ও শেষ, ঠিক করুন। দরকার হলে পিরিয়ড যোগ বা বাদ দিন। দুই পিরিয়ডের মাঝের ফাঁকা সময় নিজেই বিরতি হিসেবে দেখাবে।
  2. শ্রেণি বেছে নিন। যেকোনো ঘরে চাপ দিয়ে বিষয় ও শিক্ষক বসান।
  3. শনিবার সাজানো হলে এক দিনের রুটিন পুরো সপ্তাহে চাপুন। সব দিনে একই রুটিন বসে যাবে, পরে কোনো ঘর আলাদা করে বদলাতে পারবেন।

একই সময়ে একজন শিক্ষককে দুই শ্রেণিতে দিলে অ্যাপ আটকে দেবে।

৭ওয়েবসাইট

মেনু থেকে ওয়েবসাইট খুলুন। পরিচিতি, প্রধানের বাণী ও ছবি, স্লাইডারের ছবি, কার্যক্রম, ভর্তির নিয়মের মতো পাতা, গুরুত্বপূর্ণ লিংক আর বিকাশ/নগদ নম্বর দিন। খালি রাখা অংশ ওয়েবসাইটে দেখায় না। ওয়েবসাইট দেখুন চেপে দেখে নিন কেমন হলো।

৮সবাইকে লগইন পাঠানো

অভিভাবক ও শিক্ষকরা লগইন করে মেনুর প্রোফাইল ও পাসওয়ার্ড থেকে নিজের পাসওয়ার্ড নিজেই বদলাতে পারেন।

প্রতিদিন, প্রতি মাসে যা করবেন

কখনকাজ
প্রতিদিনশিক্ষক মোবাইলে শিক্ষার্থী হাজিরা নেবেন। অফিস ফি নিলে ফি পাতায় আদায় করুন চাপবে, রসিদ নিজে থেকে তৈরি হবে।
মাসের শুরুতেফি পাতায় পরের মাসের ফি তৈরি করুন চাপুন।
ফি দেরি হলেমেসেজ পাতায় বকেয়ার তাগাদা তৈরি থাকে, WhatsApp/SMS বোতাম চেপে পাঠান।
মাস শেষেবেতন পাতায় হাজিরা অনুযায়ী বেতনের হিসাব দেখে পরিশোধ লিখুন।
পরীক্ষার সময়পরীক্ষা ও ফলাফল এ পরীক্ষা তৈরি করুন, শিক্ষকরা নম্বর দেবেন, সব নম্বর উঠলে অফিস ফলাফল প্রকাশ করুন চাপবে।

সাধারণ প্রশ্ন

পুরোনো শিক্ষার্থীদের কি ভর্তি ফি ধরা হবে?

না, যদি "আগে থেকেই পড়ছে" বেছে নেন। শুধু চলতি মাসের বেতন ধরা হয়।

অভিভাবকের পাসওয়ার্ড কোথায় পাব?

ভর্তির সাথে সাথে পর্দায় একবার দেখায় আর মেসেজ পাতায় লগইন বার্তায় থাকে। নিরাপত্তার জন্য পরে আর দেখা যায় না; হারিয়ে গেলে নতুন পাসওয়ার্ড দিন।

শ্রেণির ক্রম ভুল দেখাচ্ছে?

সেটিংস এ শ্রেণির পাশে ↑ ↓ চেপে ঠিক করুন।

SMS কি নিজে থেকে চলে যায়?

এখন WhatsApp বা SMS প্রতিটি বার্তা একটি চাপে পাঠাতে হয়, খরচ ছাড়া (SMS আপনার নিজের সিম থেকে যায়)। নিজে থেকে SMS পাঠানোর ব্যবস্থা আলাদা করে যুক্ত করা যায়, আমাদের জানান।

ভুল এন্ট্রি হয়ে গেলে?

শিক্ষার্থী, শিক্ষক, শ্রেণির তথ্য পরে বদলানো যায়। আদায় করা ফি অ্যাপ থেকে ফেরত নেওয়া যায় না, তাই ফি আদায়ের আগে দেখে নিন।

কোথাও আটকে গেলে অ্যাপের মতামত পাতা থেকে লিখুন, অথবা ফোন বা WhatsApp করুন: +880 1744-724408।