স্কুল · মাদ্রাসা · কলেজ · কিন্ডারগার্টেন

খাতা আর রেজিস্টার ছেড়ে
পুরো প্রতিষ্ঠান এক জায়গায়

হাজিরা, ফি, ফলাফল, শিক্ষকদের বেতন আর অভিভাবকের সাথে যোগাযোগ, সব এক সফটওয়্যারে। অফিস কম্পিউটারে, শিক্ষক ও অভিভাবক নিজের মোবাইলে।

ডেমোতে কোনো রেজিস্ট্রেশন লাগে না। এক চাপে অ্যাডমিন, শিক্ষক বা অভিভাবক হয়ে ঢুকে দেখুন।

ClassBari ড্যাশবোর্ড অভিভাবকের মোবাইল অ্যাপ
৳২৮ থেকেশিক্ষার্থী প্রতি, মাসে
ফ্রি ওয়েবসাইটপ্রতিষ্ঠানের নিজের নামে
বাংলা ও ইংরেজিকম্পিউটার ও মোবাইলে
প্রতিদিন ব্যাকআপতথ্য থাকে নিরাপদে
কেন দরকার

এই ঝামেলাগুলো কি আপনার প্রতিষ্ঠানেও আছে?

কার কত ফি বাকি, খাতা ঘেঁটে বের করতে হয়মাস শেষে হিসাব মেলে না, কাকে তাগাদা দেওয়া হয়েছে মনে থাকে না।
সন্তান এল কি না, অভিভাবক জানেন নাঅনুপস্থিতির খবর পৌঁছায় কয়েক দিন পরে, অথবা পৌঁছায়ই না।
ফলাফল বানাতে রাত জাগতে হয়নম্বর যোগ, গ্রেড, মেধাক্রম, তারপর প্রতিটি মার্কশিট হাতে লেখা।
বেতনের হিসাব নিয়ে কথা কাটাকাটিশিক্ষকদের দেরি, অনুপস্থিতি আর কর্তন আলাদা খাতায়।
একটি নোটিশ জানাতে পঞ্চাশটি ফোনছুটি বা পরীক্ষার খবর সবার কাছে একসাথে পৌঁছায় না।
পুরোনো তথ্য দরকার হলে পাওয়া যায় নাভর্তির কাগজ, গত বছরের ফল, কার কত জমা: সব আলাদা ফাইলে।
সুবিধা

একটি সফটওয়্যারে প্রতিষ্ঠানের সব কাজ

প্রতিটি অংশ অন্যটির সাথে যুক্ত। একবার তথ্য দিলে সেটাই সব জায়গায় কাজে লাগে।

শিক্ষার্থী ও ভর্তি

পূর্ণ তথ্য, ছবি ও কাগজপত্র। প্রত্যেকের নিজস্ব স্টুডেন্ট আইডি। ভর্তির সাথে সাথে অভিভাবকের লগইন তৈরি।

হাজিরা

শিক্ষক ক্লাসে মোবাইলে হাজিরা নেন। অভিভাবক সেদিনই দেখেন। আগে থেকে ছুটির কথা জানানো যায়।

ফি ও রসিদ

মাসিক বেতন, ভর্তি, পরীক্ষা ও আবাসিক ফি। বকেয়ার তালিকা, এক চাপে আদায়, ছাপানো রসিদ ও তাগাদা।

পরীক্ষা ও ফলাফল

সাপ্তাহিক থেকে বার্ষিক, সব ধরনের পরীক্ষা। কলেজের জন্য বিভাগ অনুযায়ী বিষয়। নম্বর বসালেই গ্রেড, মেধা তালিকা ও মার্কশিট।

স্টাফ হাজিরা ও বেতন

ফিঙ্গারপ্রিন্ট মেশিন থেকে আসা-যাওয়ার সময় নেওয়ার ব্যবস্থা। দেরি ও অনুপস্থিতি ধরে মাসের বেতন।

আয় ও ব্যয়

ফি আদায় নিজে থেকেই আয়ে যোগ হয়। অন্যান্য আয়-ব্যয় লিখে রাখলে মাসের হিসাব এক পাতায়।

রুটিন ও বাড়ির কাজ

ক্লাস রুটিন, প্রতিদিনের বাড়ির কাজ ও ডায়েরি। মাদ্রাসার জন্য হিফজ বিভাগের সবক ও অগ্রগতি।

নোটিশ ও বার্তা

নোটিশ সবার কাছে একসাথে। যাদের WhatsApp আছে তাদের বিনা খরচে, বাকিদের জন্য SMS বা কল।

নিজের নাম, লোগো ও রং

অ্যাপ, রসিদ, মার্কশিট ও ওয়েবসাইটে আপনার প্রতিষ্ঠানের পরিচয়। অভিভাবকের কাছে এটি আপনারই অ্যাপ।

কে কী দেখবেন

লগইন একটাই, যার যা দরকার সে তা-ই দেখে

অন্যের তথ্য দেখার সুযোগ থাকে না। অভিভাবক পান শুধু নিজের সন্তানের তথ্য।

অভিভাবকসন্তানের হাজিরা, ফলাফল, বকেয়া ও নোটিশ
শিক্ষকনিজের ক্লাসের হাজিরা, নম্বর ও বাড়ির কাজ
ফিকত বাকি, কত পরিশোধ, অভিভাবক নিজেই দেখেন
যা অন্যদের নেই

ClassBari Bot আর অ্যাপের ভেতরেই চ্যাট

অভিভাবকের ছোট ছোট প্রশ্নের জন্য আর অফিসে ফোন করতে হয় না।

  • ClassBari Bot: অভিভাবক বাংলায় লিখে জিজ্ঞেস করেন "আমার ছেলের হাজিরা কত?" বা "কত ফি বাকি?", আর সাথে সাথে উত্তর পান, প্রতিষ্ঠানের রেকর্ড থেকেই।
  • লাইভ চ্যাট: অভিভাবক সরাসরি অফিস বা শ্রেণি শিক্ষকের সাথে কথা বলেন। কারও ব্যক্তিগত নম্বর দিতে হয় না, সব কথা রেকর্ডে থাকে।
  • বকেয়ার তাগাদা: তারিখ পার হলে কাকে তাগাদা দিতে হবে, সেই তালিকা ও বার্তা নিজে থেকে তৈরি থাকে।
ডেমোতে নিজে প্রশ্ন করে দেখুন
ClassBari Bot চ্যাট
বাড়তি খরচ ছাড়া

সাথে প্রতিষ্ঠানের প্রফেশনাল ওয়েবসাইট ফ্রি

আলাদা করে ওয়েবসাইট বানানো, ডোমেইন বা হোস্টিংয়ের খরচ লাগে না। লেখা ও ছবি অফিস নিজেই বদলাতে পারে।

  • ছবির স্লাইডার, নোটিশ বোর্ড, প্রধানের বাণী ও শিক্ষক তালিকা
  • কার্যক্রম ও গ্যালারি: ফলাফল, অনুষ্ঠান, খেলাধুলা
  • অনলাইন ভর্তি আবেদন, যা সরাসরি অফিসে আসে
  • স্টুডেন্ট আইডি দিয়ে বকেয়া, রসিদ ও ফলাফল দেখা
  • ভর্তির নিয়ম, ছুটির তালিকা, ছাত্রাবাসের মতো যত পাতা দরকার
প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডেমো দেখুন
প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নমুনা
খরচ

শিক্ষার্থী অনুযায়ী সহজ হিসাব

একজন শিক্ষার্থীর জন্য দিনে এক টাকারও কম। শিক্ষক, স্টাফ বা অভিভাবকের লগইনের জন্য আলাদা চার্জ নেই।

২০০ জনের কম শিক্ষার্থী
৳২৮ / শিক্ষার্থী / মাস

যেমন ১০০ জন হলে মাসে ৳২,৮০০

২০০ জন বা তার বেশি
৳২৫ / শিক্ষার্থী / মাস

যেমন ৩০০ জন হলে মাসে ৳৭,৫০০

সার্ভার ও স্টোরেজ
প্রতিদিনের ব্যাকআপ
নিজস্ব ঠিকানা ও নিরাপদ সংযোগ
প্রতিষ্ঠানের ওয়েবসাইট
নতুন সুবিধা, বাড়তি টাকা ছাড়া
ফোন ও WhatsApp-এ সহায়তা

শুরুতে একবারের সেটআপ ও প্রশিক্ষণ চার্জ প্রতিষ্ঠানের আকার দেখে আলোচনায় ঠিক হয়। SMS পাঠাতে চাইলে তার খরচ আলাদা। বিস্তারিত হিসাব

ডেটার নিরাপত্তা

আপনার তথ্য আপনারই, এবং সুরক্ষিত

নিরাপদ সংযোগ

অ্যাপ ও সার্ভারের মধ্যে সব তথ্য এনক্রিপ্ট হয়ে যায়, মাঝপথে কেউ পড়তে পারে না।

পাসওয়ার্ড পড়া যায় না

পাসওয়ার্ড এমনভাবে রাখা হয় যে আমরা নিজেরাও তা দেখতে পারি না। ভুল চেষ্টায় লগইন সাময়িক বন্ধ হয়।

যার যা দরকার, শুধু তা-ই

অভিভাবক শুধু নিজের সন্তানের তথ্য পান। শিক্ষক বেতন বা হিসাব দেখেন না।

প্রতিদিন ব্যাকআপ

সব তথ্যের কপি রোজ রাখা হয়, ৩০ দিনের। ভুল করে কিছু মুছে গেলে ফেরত আনা যায়।

প্রতিটি প্রতিষ্ঠান আলাদা

এক প্রতিষ্ঠানের তথ্য অন্য প্রতিষ্ঠানের সাথে মেশে না।

তথ্যের মালিক আপনি

যেকোনো সময় নিজের সব তথ্যের কপি নামিয়ে রাখতে পারবেন।

কীভাবে শুরু

চার ধাপে চালু

তথ্য দিন

নাম, লোগো, শ্রেণির তালিকা, ফি-এর হার ও শিক্ষকদের মোবাইল নম্বর।

আমরা সাজিয়ে দিই

আপনার নামে ঠিকানা, অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করে শ্রেণি ও ফি বসিয়ে দিই।

প্রশিক্ষণ

অফিস ও শিক্ষকদের হাতে-কলমে দেখানো হয়। অভিভাবকদের জন্য ছোট নির্দেশিকা।

পাশে থাকা

প্রথম মাসে নিয়মিত খোঁজ, এরপর যেকোনো দরকারে ফোন বা WhatsApp।

প্রথমবার সেটআপের পুরো নির্দেশিকা

নিজে চালিয়ে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন

ডেমোতে একটি নমুনা প্রতিষ্ঠান সাজানো আছে। যা খুশি বদলে দেখুন, কোনো ক্ষতি হবে না।

ডেমো লগইন: admin অফিস · teacher শিক্ষক · parent অভিভাবক · accounts হিসাবরক্ষক · পাসওয়ার্ড demo